মাস্ক ছাড়া ভোট গ্রহণ কেন্দ্র প্রবেশ নিষেধ
দি নিউজ লায়নঃ স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী কোভিড প্রটোকল মেনে কিভাবে ভোটাররা ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশ করবেন সেই নিয়েকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিল উলুবেড়িয়া ১ নং ব্লক প্রশাসন। উলুবেড়িয়া পুরসভার স্বাস্থ্য ভবনে বায়ো মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের অন্তর্গত এই শিবিরে কর্মীদের প্রশিক্ষণ দেন উলুবেরয়া১ নং ব্লকের বিডিও নিলাদ্রি শেখর দে। প্রশাসন সূত্রে খবর এদিনের এই শিবিরে কিভাবে ভোটাররা ভোট গ্রহণ কেন্দ্র প্রবেশ করবেন এবং সেই সময় কি কি সর্তকতা মেনে চলতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রশাসন সূত্রে খবর এবারের নির্বাচনে কোভিড সতর্কতাঃ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে বিশেষ শিবির তৈরি করা হচ্ছে। যেখানে আশা অঙ্গনওয়াড়ি কর্মীরা থার্মাল গান দিয়ে ভোটারদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করবেন। পরে প্রত্যেককে সেনেটাইজ করার পর মুখে মাস্ক আছে কিনা সেটা পরীক্ষা করে ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশের অনুমতি দেবে। প্রশাসন সূত্রে খবর প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে একটি করে ওয়েস্ট বক্স থাকবে। যেখানে ভোটাররা তাদের ব্যবহৃত মাক্স ও গ্লাভস ফেলতে পারবেন। পরে দিনে দুবার এইসব ওয়েস্ট বক্স থেকে ভোটারদের ফেলে যাওয়া জিনিসপত্র সংগ্রহ করে নির্দিষ্ট বায়োমেডিকেল ভ্যাটে ফেলা হবে। ব্লক প্রশাসন সূত্রে খবর এবারের নির্বাচনে কোভিড পজিটিভদের ভোট দেওয়ার জন্য ব্যবস্থা থাকছে। কোন কোভিড পজেটিভ ভোটগ্রহণ কেন্দ্রে আসলে তাকে পিপিই কিট করিয়ে সকলের শেষে ভোট দিতে দেওয়া হবে।
এই প্রসঙ্গে উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নিলাদ্রী শেখর দে জানান নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান মাক্স ছাড়া কোন ভোটারকে ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

Post a Comment